× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৫:৪৬ এএম

কারাগারে বিক্রমপুরীকে মারধরের অভিযোগ, যা জানাল কারা কর্তৃপক্ষ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৫:৪৬ এএম

আতাউর রহমান বিক্রমপুরী। ছবি : সংগৃহীত

আতাউর রহমান বিক্রমপুরী। ছবি : সংগৃহীত

কারাগারে আতাউর রহমান বিক্রমপুরীকে মারধরের যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কারা অধিদপ্তরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদ পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ আতাউর রহমান বিক্রমপুরীকে কারা কর্মকর্তাদের বা হাজতিদের মাধ্যমে মারধর করার যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে নিরাপদ ও সুস্থ আছেন। কারা কর্তৃপক্ষ মনে করছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে কিছু মহল এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাই সবাইকে বিভ্রান্তিমূলক খবর থেকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ২৩ ডিসেম্বর রাতে নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করা হয়। এরপর তাকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কাছে হস্তান্তর করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!