× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১২:৩৪ পিএম

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২২

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১২:৩৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলের ঘাটাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২২ জন আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার গুণগ্রাম হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

পুলিশ জানায়, ঘন কুয়াশার মধ্যেই ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বিনিময় পরিবহনের একটি বাস গুণগ্রাম হরিপুর এলাকায় পৌঁছালে প্রান্তিক পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুই বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে দুই বাসের কমপক্ষে ২২ জন আহত হন।

ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করেছেন। আহত ২২ জনের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড় দেওয়া হয়েছে। গুরুতর আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল, ময়মনসিংহ ও ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

Link copied!