× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৫:১২ পিএম

চট্টগ্রাম-১৩ আসনে গণধিকারের মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুজিবুর

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৫:১২ পিএম

চট্টগ্রাম-১৩ আসনে গণধিকারের মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুজিবুর। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম-১৩ আসনে গণধিকারের মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুজিবুর। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থায় গণধিকার পরিষদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে আনুষ্ঠানিকভাবে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা গণধিকার পরিষদের অর্থ সম্পাদক মাহফুজুর রহমান, কর্ণফুলী উপজেলা গণধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াজেদ রিশাদ, আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর ছেলে মো. মহিবুল্লাহ চৌধুরী তাহসিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীসহ গণধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘আনোয়ারা ও কর্ণফুলীর সাধারণ মানুষের অধিকার, উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে আমি কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন থাকলে ইনশাআল্লাহ এই এলাকার ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখতে পারব।’

উপস্থিত নেতাকর্মীরা তার প্রতি পূর্ণ সমর্থন ও আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী দিনে গণধিকার পরিষদকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

Link copied!