× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৪:২৭ পিএম

বিএনপি প্রার্থীকে কাফনের কাপড়সহ চিঠি, হাদির মতো হত্যার হুমকি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৪:২৭ পিএম

প্রাণনাশের হুমকি পাওয়া বিএনপি নেতা শাহজাহান চৌধুরী (বামে) ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি (ডানে)।

প্রাণনাশের হুমকি পাওয়া বিএনপি নেতা শাহজাহান চৌধুরী (বামে) ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি (ডানে)।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। চিঠি পাঠিয়ে শাহজাহান চৌধুরীকে জানানো হয়েছে, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মতোই পরিণতি ভোগ করতে হবে তাকে।

মূলত অজ্ঞাত পরিচয়ে গত ২৩ ডিসেম্বর তাকে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামে একটি গোষ্ঠীর কথা উল্লেখ করা হয়েছে। তবে, তারা কারা এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। চিঠির সঙ্গে এক টুকরো সাদা কাফনের কাপড়ও পাঠানো হয় শাহজাহান চৌধুরীকে।

বিএনপির মনোনীত এ প্রার্থীকে উদ্দেশ্য করে চিঠিতে বলা হয়, ‘আসসালামু আলাইকুম। আশা করি, নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায়, আপনার পরিণতি শরিফ ওসমান হাদির মত হবে। আশা করি, বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।’

এ বিষয়ে শাহজাহান চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘পোস্ট অফিসের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে। আমাদের এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। তারা দিতে পারে। তবে, আমরা এ বিষয়ে সতর্ক আছি।’

তিনি আরও বলেন, ‘হুমকি দিয়ে আমাকে দুর্বল করতে চাচ্ছে। তবে, তা পারবে না। আমার ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। তবে, এসব করে আমাকে কেনা যাবে না। মানুষের মৃত্যু একবার হবেই। এটা নিয়ে আমি বেশি চিন্তা করি না।’

এ বিষয়ে উখিয়া থানার ওসি নূর আহমদ জানিয়েছেন, হুমকির বিষয়ে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে একটা জিডির আবেদন করা হয়েছে। আবেদনটি গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!