ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুই নৌরুটে ফেরি চলাচল শুরু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৮:৫৮ এএম
ফেরি চলাচল শুরু। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে  ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ফেরিগুলো আবার চলাচল শুরু করে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ১১টার পর থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝ নদীতে আটকা পড়েছিল ছোট-বড় দুটি ফেরি। তবে কুয়াশার মাত্রা কেটে যাওয়ায় সাত ঘণ্টা পর সকাল ৮টার দিকে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে রোববার রাত ১২টা ২৫ মিনিট থেকে নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সোমবার সকালে কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনা করে সকাল ৮টা ১০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।