× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৩:২৭ পিএম

সম্মান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ : ডা. জাহিদ হোসেন

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৩:২৭ পিএম

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: রূপালী বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেন, আল্লাহ যাকে সম্মানিত করতে চান মানুষ চাইলেই তা নষ্ট করতে পারে না। সম্মান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ।

রোববার (৪ জানুয়ারি) রাতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সাতনি চারমাথা মোড়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, আল্লাহ যাকে মর্যাদা দেন, দুনিয়ার কোনো শক্তিই তাকে অপমানিত করতে পারে না। ইতিহাস সাক্ষী, যারা সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকেছেন আল্লাহ তাদের সম্মান বহুগুণে বৃদ্ধি করেছেন। খালেদা জিয়া তেমনই একজন নেতা, যাকে দেশের মানুষ হৃদয়ের গভীর থেকে সম্মান করে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন আন্দোলন, জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রাম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার দৃঢ় অবস্থান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

ডা. জাহিদ হোসেন বলেন, আজ একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে তার অবদান মুছে ফেলতে এবং তার নাম কলঙ্কিত করতে চায়। কিন্তু তারা ভুলে গেছে, আল্লাহ যাকে সম্মান দেন, দুনিয়ার কোনো ষড়যন্ত্রই তাকে হেয় করতে পারে না। মানুষের ভালোবাসাই প্রমাণ করে দেয় কে প্রকৃত নেতা।

তিনি বলেন, ‘আমরা আজ এখানে কোনো ক্ষমতার জন্য নয়, কোনো ব্যক্তিগত স্বার্থের জন্যও নয়। আমরা এসেছি আমাদের নেত্রীর রুহের মাগফিরাত কামনা করতে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার আদর্শে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার শক্তি আমাদের দান করেন।’

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন: হাকিমপুর (হিলি) উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহসভাপতি শাহিনুর ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!