× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:১৯ পিএম

আনোয়ারায় রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:১৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নে প্রতিদিন রাতের আঁধারে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত ৯টার পর থেকে এই কার্যক্রম শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষিজমি থেকে কাটা মাটি ট্রাক ও ট্রলারে করে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতভর ভারী যান চলাচলের কারণে তারা ঘুমাতে পারেন না। তাদের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাটি কাটার এই কার্যক্রম চালানো হচ্ছে। কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয়।

সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, বটতলী ইউনিয়নের পশ্চিম গরিয়া এলাকায় অন্তত তিনটি স্থান এবং পরী বিল এলাকার একটি স্পট থেকে নিয়মিতভাবে মাটি কাটা হচ্ছে। এসব মাটি উপজেলার দুটি ইটভাটায়—এমবিএম ইটভাটা ও কর্ণফুলী ব্রিক ফিল্ডে—পরিবহন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ চক্র এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছে।

একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, ‘রাতের আঁধারে মাটি কেটে আমাদের কৃষিজমি নষ্ট করা হচ্ছে। জমির ওপর দিয়ে ভারী গাড়ি চলাচল করছে। আমরা কিছু বলার চেষ্টা করলে হুমকি দেওয়া হয়। এতে আমাদের বড় ক্ষতি হচ্ছে, কিন্তু দেখার যেন কেউ নেই।’

স্থানীয়দের আরও অভিযোগ, বটতলী ইউনিয়নের জামায়াত ও বিএনপির কয়েকজন নেতাকর্মীর ইন্ধনে এই মাটি কাটা হচ্ছে এবং প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের নিয়ন্ত্রণে রেখে চক্রটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে কর্ণফুলী ব্রিক ফিল্ডের ম্যানেজার মো. হারুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ম্যানেজার নই, আমি একজন কর্মচারী। আমরা সরাসরি মাটি কাটছি না, বিভিন্ন পার্টির কাছ থেকে কিনে নিচ্ছি।’

মাটি কারা সরবরাহ করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এরা জামায়াত-বিএনপির লোকজন। তারা সিন্ডিকেট করে মাটি কেটে আমাদের কাছে নিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘আপনি একটি বিকাশ নম্বর দিন, সন্ধ্যায় আপনাকে দুই হাজার টাকা পাঠাব। ভাই, সবাইকে তো ম্যানেজ করে চলতে হয়।’ এ কথা বলেই তিনি ফোন কেটে দেন।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। তারা মূলত রাতের বেলায় এই কাজগুলো করে। আমরা তাদের ধরার চেষ্টা করছি।’

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে আমি জানতে পেরেছি। এ বিষয়ে আমি ইউএনওর সঙ্গে কথা বলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেব।’

অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার ফলে একদিকে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও জনজীবনে মারাত্মক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Link copied!