× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০১:০২ পিএম

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০১:০২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিবুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রাকিবুল দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামের আকছেদ আলীর ছেলে।

বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে একই গ্রামের স্টার ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাতে রাকিবুল ইসলাম মোটরসাইকেলযোগে দর্শনা শহর থেকে নিজ বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে আকন্দবাড়িয়া স্টার ইটভাটার কাছে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে পাকা রাস্তার উপরে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বাবা আকছেদ আলী জানান, তার ছেলে রাকিবুল ইসলাম মোটরসাইকেলে করে তার এক নিকটাত্মীয়কে নিয়ে দর্শনা হল্ট রেলস্টেশনে যায়। এরপর তাকে স্টেশনে নামিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে স্টার ইটভাটার কাছে গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা যান।

দর্শনা থানার ওসি মেহেদী হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!