আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী।
একই অনুষ্ঠানে ছাত্রদলে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুর রহমান। এ ছাড়া সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলার সদস্য মো. আদনান, মো. মারুফ, মো. মাসুদ, মো. জিয়া উদ্দিন, মো. রিয়াদ ও মো. সামির সিদ্দিকী ছাত্রদলে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক আইনবিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন। এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সভাপতি মহিন উদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না। এতে ফটিকছড়ি উপজেলা ও পৌরসভা ছাত্রদলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-20260116100736.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন