ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের রিদুয়ান
জানুয়ারি ১৬, ২০২৬, ১০:১৫ এএম
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী।
একই অনুষ্ঠানে ছাত্রদলে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুর রহমান। এ ছাড়া সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলার সদস্য মো. আদনান, মো. মারুফ, মো. মাসুদ,...