× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৪:০৭ এএম

আলোকিত সমাজ গঠনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম: খায়রুল কবির

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৪:০৭ এএম

নরসিংদী সদর থেকে ধানের শীষের বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন। ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদী সদর থেকে ধানের শীষের বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি এবং নরসিংদী সদর থেকে ধানের শীষের বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমত গঠন, সরকারের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশের উন্নয়নের পথে অবদান রাখেন। আমাদের খবরগুলো সাংবাদিকরা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করে আসায় দেশ উন্নয়ন করছে এবং আমরা উপকৃত হচ্ছি। তাই আলোকিত সমাজ গঠনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নরসিংদী জেলা সংবাদপত্র পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন আরও বলেন, একমাত্র সাংবাদিকদের কারণেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং জনগণ তাদের ন্যায্য ভোটাধিকার ফিরে পেয়েছে। সাংবাদিকরা সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে দেশের মানুষকে সচেতন রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা।

নরসিংদী সংবাদপত্র পরিষদের সভাপতি মো. হারুন অর-রশিদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ. আউয়াল সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. হাবিবুর রহমান, একে ফজলুল হক, মো. জাকির হোসেন, মো. হুমায়ূন কবির সাহা, মো. লিয়াকত হোসেন, হামিদুল হক আহাদ, মো. হোসেন আলী, মো. এমদাদুল ইসলাম খোকন, এটিএম মোস্তফা বাবর, মো. আমজাদ হোসেন, আফরোজা আহমেদ, সালমা সুলতানা, মো. কবির হোসেন, মো. শিবলী হাসান ও মো: আরিফুল হক।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সময় টিভির নরসিংদী জেলা প্রতিনিধি আশিকুর রহমান পিয়াল, দি ডেইলী স্টার পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, চ্যানেল আই-এর নরসিংদী জেলা প্রতিনিধি সুমন রায়, বিজয় টিভি নরসিংদী জেলা প্রতিনিধি আফরোজা সুলতানা মিনা ও চ্যানেল এস টিভির নরসিংদী জেলা প্রতিনিধি মো: খায়রুল ইসলাম প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!