× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১১:২৫ পিএম

বাগেরহাট পুলিশ সুপারকে বিদেশি নম্বর থেকে হুমকি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১১:২৫ পিএম

বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। ছবি : সংগৃহীত

বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। ছবি : সংগৃহীত

দেশজুড়ে আলোচিত নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ঘটনা নিয়ে এবার বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

রোববার (২৫ জানুয়ারি) রাতে একটি বিদেশি নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপ এবং মোবাইল ফোনে গালাগাল ও হুমকি দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অপর প্রান্ত থেকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হচ্ছে। অডিওতে শোনা যায়, ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গেই লাগাতার অশালীন ভাষা ব্যবহার করা হয়। ফলে পুলিশ সুপারকে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভিডিওতে থাকা অডিও কথোপকথনটি সঠিক। এ ছাড়া ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

জেলার একাধিক ব্যক্তি জানান, সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়টি পুলিশ সুপারের এখতিয়ারভুক্ত নয়। তবে জেলা পুলিশের সক্রিয় ও কার্যকর ভূমিকার কারণে পরিকল্পিতভাবে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চলছে।

বাগেরহাট সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক এস কে এ হাসিব বলেন, আমি প্যারোলের বিষয়ে জানি না। তবে কোনো সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

হুমকি ও গালাগালির বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, তিনি একটি বিদেশি নম্বর থেকে ফোনকল পেয়েছেন। কারা এসব করছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে ৯ মাসের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর গলায় রশি দিয়ে কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেন। শুক্রবার পুলিশ ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ এবং ঘরের মেঝে থেকে শিশুর মরদেহ উদ্ধার করে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে জানাজা শেষে রাত ১২টার দিকে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!