× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:০৯ পিএম

‘টোকা দিয়ে ফেলে দেবেন, আমরা ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত’

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:০৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রিকশা মার্কার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের বালাগঞ্জ সরকারি ডি.এন. উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর নির্বাচনি প্রচারণায় এ আহ্বান জানান তিনি।

এ সময় প্রতিদ্বন্দ্বী সকল দলের প্রতি আহ্বান করে তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বাগত জানাই। যদি ভাবেন টোকা দিয়ে ফেলে দেবেন, আমরা ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছি। লড়াই করতে চাইলে রাজপথে আসুন। আমরা আবু সাঈদদের মতো জীবন দিতে প্রস্তুত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন অন্য যেকোনো নির্বাচনের মতো নয়। এটি বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করার মাধ্যমে বাংলাদেশ থেকে আধিপত্যবাদকে বিতাড়িত করার নির্বাচন।’

তিনি জামায়াত, খেলাফত, এনসিপিসহ সকল দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যেভাবে আমির ও জামায়াতসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ মুসলেহ উদ্দিন রাজুকে সমর্থন দিয়েছেন, আপনারাও ঐক্যবদ্ধভাবে কাজ করে রিকশাকে সংসদে পাঠাবেন।’

সমাবেশে ১১ দলীয় জোটের অন্যান্য জেলা ও স্থানীয় শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

মামুনুল হক সমাবেশে সিলেট-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মুসলেহ উদ্দিন রাজুকে পরিচয় করিয়ে দেন এবং রিকশা মার্কার প্রতীক হাতে তুলে দিয়ে ভোট চান।

Link copied!