× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:২৫ এএম

প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ১৩

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:২৫ এএম

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলা। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলা। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সদর উপজেলার টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুলতান মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত মাইন উদ্দিন শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর থানায় ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন-  মো. আনিছ, বেল্লাল হোসেন, মো. সুজন, শাকিল হোসেন, ওমর ফারুক, মো. নাহিদ, মো. নাঈম, হামজা ও ফারুক হোসেনসহ আরও কয়েকজন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মাইন উদ্দিনদের সঙ্গে অভিযুক্ত বেল্লাল পক্ষের বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ এবং জাল দিয়ে ব্যারিকেড দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ঘটনার দিন ওই জমির জাল ছেঁড়াকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বাঁশ ও লাঠিসোটা নিয়ে মাইন উদ্দিনদের ওপর হামলা চালানো হয়।

হামলায় মাইন উদ্দিনসহ সুমাইয়া আক্তার, শিউলি আক্তার, মো. মোবারক, মনছুরা খাতুন, পারভিন, মাইমুনা আক্তার, জুলফিকার, জিহাদ হোসেন, রৌশন আক্তার, আপন হোসেন, ফরিদা আক্তার ও মহিন হোসেন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মাইন উদ্দিন বলেন, ‘আমার দখলীয় জমিতে জোর করে ঘর নির্মাণ করে জাল দিয়ে ব্যারিকেড দেয় আনিছ ও বেল্লাল গং। এ বিষয়ে আগেও থানায় অভিযোগ করা হয়েছিল। ঘটনার দিন সেই জাল ছেঁড়াকে কেন্দ্র করে তারা আমাদের ওপর হামলা চালায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত বেল্লাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ‘ঘটনাটি নিয়ে উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্তে এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!