× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:৪৬ পিএম

সিরাজগঞ্জের ফ্রিল্যান্সিং প্রকল্প ঘুরে দেখলেন এনপিডিএ প্রশিক্ষক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:৪৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

শিক্ষিত বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ সরকারের উদ্যোগে পরিচালিত ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি’-এর আওতায় সিরাজগঞ্জে চলমান প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনপিডিএ) প্রশিক্ষক মো. কায়ছারুল ইসলাম।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের রাজশাহী বিভাগীয় প্রধান মোহাম্মদ রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের বাস্তবায়নে পরিচালিত এই প্রকল্প পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণের মান, অংশগ্রহণকারীদের উপস্থিতি এবং প্রশিক্ষণ শেষে বাস্তব কর্মসংস্থানের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী চারটি ব্যাচের ৪০ জন এবং চলমান পঞ্চম ব্যাচের ৫ জনসহ মোট ৪৫ জন প্রশিক্ষণার্থীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় মো. কায়ছারুল ইসলাম বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে বেকার যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলছে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করার সুযোগ সৃষ্টি হওয়ায় প্রশিক্ষণার্থীদের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটছে, যা সরকারের লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।’

প্রশিক্ষণার্থীদের সাফল্যের অভিজ্ঞতা শুনে তিনি আরও বলেন, ‘এই প্রকল্প থেকে দক্ষ ও সফল ফ্রিল্যান্সার তৈরি হওয়া প্রমাণ করে যে কর্মসূচিটি সফল ও স্বাস্থ্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে।’ প্রশিক্ষণার্থীদের সন্তুষ্টি ও ইতিবাচক প্রতিক্রিয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও উন্নত প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের রাজশাহী বিভাগীয় প্রধান মোহাম্মদ রাজু আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সমন্বয়ক সজিব শেখসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলায় এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় চারটি ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে পঞ্চম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় বেকার যুবসমাজের কাছে এই প্রশিক্ষণ প্রকল্পটি আশার আলো হিসেবে কাজ করছে এবং দেশব্যাপী দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Link copied!