× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:১৭ পিএম

যশোরে মিডল্যান্ড ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:১৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) যশোরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) যশোর সদরের আরএন রোডে শাখাটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) মো. আহসান-উজ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন এবং চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার (সিবিও) মো. রাশেদ আকতার। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল বারিক, ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক এবং স্থানীয় বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন এবং যশোরে নতুন শাখা উদ্বোধনের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান, জনসংযোগ বিভাগের প্রধান, যশোর শাখার এরিয়া প্রধান এবং সংশ্লিষ্ট ক্লাস্টার প্রধানরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমডি ও সিইও মো. আহসান-উজ জামান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি গ্রাহকদের ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি শাখার কর্মকর্তাদের গ্রাহকদের সর্বোত্তম ও মানসম্মত সেবা প্রদানের নির্দেশনা দেন। তিনি আরও বলেন, গ্রাহকরা যেন যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন, সে জন্য ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মিডল্যান্ড অনলাইন’ ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে ব্যাংক ও দেশের কল্যাণ, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করা হয়। পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশেদুল আনোয়ার।

রূপালী বাংলাদেশ

Link copied!