× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:৩১ এএম

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ, আহত ৫

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:৩১ এএম

গাজীপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের চিত্র।  ছবি : সংগৃহীত

গাজীপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের চিত্র।  ছবি : সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নির্বাচনি প্রচার মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি মিছিল বাজারে প্রবেশ করলে বিএনপির নির্বাচনি কার্যালয়ের সামনে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার মাধ্যমে সংঘর্ষে রূপ নেয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে জামায়াতে ইসলামীর তিনজন কর্মী আহত হন। তারা হলেন- ঘাগটিয়া ইউনিয়নের জাহিদ ভূঁইয়া, লতিফ ভূঁইয়া ও অন্য এক কর্মী। অপরদিকে বিএনপির নেতা লাল মিয়া এবং ছাত্রদল নেতা মো. রাজীব আহত হয়েছেন।

ঘটনার বিষয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেন, তার এলাকায় নেতাকর্মীরা অফিসে সাংগঠনিক কাজ করছিলেন। এ সময় জামায়াতে ইসলামীর মিছিল হঠাৎ অফিসে ঢুকে হামলা চালায় এবং দুজন নেতাকে গুরুতর আহত করে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী সালাহউদ্দিন আইউবী দাবি করেন, শান্তিপূর্ণ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দলীয় নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে এলাকা ত্যাগ করেন।

কাপাসিয়া থানার ওসি মো. শাহীনুর আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!