× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:৪৬ পিএম

গুরুদাসপুরে জামায়াতের গণমিছিলে জনতার ঢল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:৪৬ পিএম

গুরুদাসপুরে জামায়াতের গণমিছিল। ছবি : রূপালী বাংলাদেশ

গুরুদাসপুরে জামায়াতের গণমিছিল। ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার পৌরশহরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল মাঠ থেকে নির্বাচনি গণমিছিলটি শুরু হয়। গণমিছিলটি চাঁচকৈড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুদাসপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পথসভার মাধ্যমে শেষ হয়।

সেখানে আব্দুল হাকিম বলেন, তিনি বিজয়ী হলে তার পরিবার-পরিজন কোনো অনৈতিক কাজ, তদবির বাণিজ্য কিংবা নিয়োগ বাণিজ্যে জড়াবে না। ঘুষ-দুর্নীতিমুক্ত ন্যায়-ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ইমাম-মোয়াজ্জিনদের কল্যাণে ট্রাস্ট গঠন করা হবে। কারো অন্যায়-হুমকিতে আমরা স্তব্ধ থাকব না। নির্বাচিত হলে সবাই সমঅধিকার পাবেন। আমার প্রতি রয়েছে রুহাই থেকে রাজাপুরের গণমানুষের ভালোবাসা। ভালোবাসার মানুষদের ভোটেই হবে ব্যালট বিপ্লব। এ বিপ্লবে ইনশাআল্লাহ জয়ী হবে দাঁড়িপাল্লা। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো চাঁদাবাজি বা অন্যায় শাসনের সঙ্গে জড়িত থাকার কোনো রেকর্ড নেই। নির্বাচিত হলে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করব।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাটোর জেলার শাখার সেক্রেটারি ও নাটোর ৪ আসনের নির্বাচন পরিচালক সাদেকুর রহমান, নাটোর জেলা সূরা সদস্য আব্দুল খালেক, এনসিপির উপজেলা সভাপতি তাইজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম, সেক্রেটারি মো. শরিফুল ইসলাম, পৌর জামায়াতের আমির মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের আমির-সেক্রেটারি ও বিপুল সংখ্যক নেতাকর্মী। 

সভা শেষ হবার আগেই মাগরিবের আজান শুরু হলে আব্দুল হাকিমের নেতৃত্বে মাঠেই নামাজ আদায় করেন আগত দাঁড়িপাল্লার কর্মী-সমর্থকরা।

Link copied!