× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:৩৫ পিএম

গর্ভবতীর ওপর হামলার প্রতিবাদে জামায়াতের নারী কর্মীদের বিশাল বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:৩৫ পিএম

বিক্ষোভে অংশ নেওয়া জামায়াতের নারী কর্মী ও সমর্থকরা। ছবি : রূপালী বাংলাদেশ

বিক্ষোভে অংশ নেওয়া জামায়াতের নারী কর্মী ও সমর্থকরা। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে এক গর্ভবতী নারীসহ নির্বাচনি মিছিলে হামলার প্রতিবাদে জামায়াতের নারী কর্মী ও সমর্থকদের উদ্যোগে স্মরণকালের বিশাল নারী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের নারী কর্মী ও সমর্থকরা এ বিক্ষোভ মিছিল বের করেন। বেলা ১১টার দিকে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাউফল সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ডা. জাকিয়া ফারহানা এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ।

সমাবেশে ডা. জাকিয়া ফারহানা বলেন, ‘চন্দ্রদ্বীপে গর্ভবতী নারীর ওপর বিএনপির কর্মী-সমর্থকদের হামলার নিন্দা জানানোর ভাষা নেই। এ হামলা জাহেলি যুগকেও হার মানিয়েছে। ওই গর্ভবতী মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার একমাত্র অপরাধ ছিল দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাওয়া ও ডা. মাসুদের পক্ষে প্রচার করা। হামলা ও হুমকি দিয়ে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না। মাসুদের বিজয় হবেই, ইনশাআল্লাহ।’

সমাবেশে ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘এরপর যদি কোনো মা-বোন বা আমার কোনো কর্মীর ওপর হামলা করা হয় কিংবা ভয়ভীতি প্রদর্শন করা হয় তাহলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আমরা ভয় পাওয়ার মানুষ নই। মা-বোনদের ভোটেই আমি বিজয়ী হব, ইনশাআল্লাহ। কোনো চোখরাঙানিতে আমরা ভয় পাই না।’

তিনি পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘চন্দ্রদ্বীপের ঘটনায় মামলা হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার করা হবে।’

বিক্ষোভ মিছিলে বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। মিছিলের অগ্রভাগ ও পশ্চাদভাগে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ জামায়াতের স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

Link copied!