× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৯:২০ এএম

পাবনা-১ আসন

বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৯:২০ এএম

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ছবি : সংগৃহীত

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া) আসনে প্রায় ২৪ হাজার ৮০৪ ভোটের ব্যবধানে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না উপজেলা চত্বরে এ ফল ঘোষণা করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ১ লাখ ২৮ হাজার ৪৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৬৩ ভোট।

এ ছাড়া এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আব্দুল গণি এবং মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই আসনটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭২৩। মোট ৯৪টি কেন্দ্রে ভোট দেন ৭০ দশমিক ৬৩ শতাংশ ভোটার।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, উৎসব আমেজে ভোট হয়েছে। সবাই নির্বিঘ্নে ভোট দিয়েছেন। এ আসনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হয়েছে।

Link copied!