× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০১:১২ পিএম

গাজীপুরের ৪টি আসনে বিএনপি, একটিতে জামায়াত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০১:১২ পিএম

বিজয়ী ৫ প্রার্থী। ছবি : রূপালী বাংলাদেশ

বিজয়ী ৫ প্রার্থী। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্য একটিতে জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছেন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, গাজীপুর-১ সংসদীয় আসনে ২৩৭টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মজিবুর রহমান পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৭০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী মো. শাহ আলম বকসী পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৭৯০ ভোট। বেসরকারিভাবে গাজীপুর-১ আসনে মো. মজিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

গাজীপুর-২ সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ২৭২টি। এতে ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের অ্যাডভোকেট আলী নাসের খান পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৩৯২ ভোট। বেসরকারিভাবে এই আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি বিজয়ী হয়েছেন।

গাজীপুর-৩ সংসদীয় আসনে মোট কেন্দ্র ১৮০টি। ধানের শীষের প্রার্থী এস এম রফিকুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের খেলাফত মজলিসের মুহাম্মদ এহসানুল হক পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট। বেসরকারিভাবে এই আসনে ধানের শীষ প্রার্থী এস এম রফিকুল ইসলাম জয়ী হয়েছেন।

গাজীপুর-৪ সংসদীয় আসনে মোট কেন্দ্র ১২২টি। ধানের শীষের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৮৭ হাজার ৫০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের সালাহউদ্দীন আইয়ুবী পেয়েছেন ৯৬ হাজার ৯১১ ভোট। এই আসনে বেসরকারিভাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সালাহউদ্দীন আইয়ুবী নির্বাচিত হয়েছেন।

গাজীপুর-৫ সংসদীয় আসনের মোট ভোটকেন্দ্র ১২৪টি। বেসরকারি হিসাব অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. খায়রুল হাসান পেয়েছেন ৭৬ হাজার ৭৬১ ভোট। এই আসনে বিজয়ী বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন।

নির্বাচনে জেলায় বিভিন্ন দলের ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বমোট ভোটার ২৭ লাখ ৩৮ হাজার ২৪৯ জন।

Link copied!