× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৯:১৪ এএম

নৌ ডাকাতের সহযোগী গ্রেপ্তার, শটগান উদ্ধার

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৯:১৪ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি শটগান, পাঁচ রাউন্ড গুলিসহ নৌ ডাকাত নয়ন ও পিয়াসের সহযোগী মনির হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৫টা পর্যন্ত গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া এলাকায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।

সোমবার রাত ১০টায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গজারিয়া আর্মি ক্যাম্প এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্প টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করে।

পরে সেনাবাহিনীর একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। এতে শীর্ষ নৌ ডাকাত নয়ন ও পিয়াসের সহযোগী মনির হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের বিভিন্ন আস্তানায় পৃথক অভিযান চালিয়ে একটি দেশীয় শটগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা পাঁচ রাউন্ড গুলির মধ্যে দুই রাউন্ড গত ৫ আগস্ট ২০২৪ সালে থানা লুটের ঘটনায় লুণ্ঠিত গুলি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মনির হোসেন ডাকাত চক্রের সঙ্গে সরাসরি জড়িত এবং গুয়াগাছিয়া এলাকাসহ বিভিন্ন নদীর ঘাটে চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!