ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় ঠাকুরগাঁওয়ের মানুষের মাঝে ব্যাপক উচ্ছাস ছাড়িয়ে পড়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়েছে আনন্দ-উল্লাস। তার মন্ত্রী হওয়ার সুবাদে সাধারণ মানুষেরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
কেউ বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনি মাঠে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তার বাস্তবায়ন করলে এ জেলার ব্যাপক উন্নয়ন ঘটবে। আবার কেউ কেউ মনে করেন, মহাসচিব মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে মেডিক্যাল কলেজ স্থাপন, বিশ্ববিদ্যালয় স্থাপন, শিক্ষিত ছেলেমেয়েদের কর্মসংস্থানের জন্য ইপিজেড স্থাপন এবং এবং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, পরিত্যক্ত ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর ঘোষণা দেন। এ ছাড়াও সদর উপজেলার রুহিয়াকে উপজেলায় রূপান্তর, গড়েয়ায় থানা স্থাপনের ঘোষণা দেন তিনি।
এর পূর্বে বিকেল ৪টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন। এ দৃশ্য টেলিভিশনে দেখতে পেয়ে জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে মিষ্টি বিতরণ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন