× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৭:৫৯ এএম

দুপুর থেকে যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৭:৫৯ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের কয়েকটি এলাকায় আজ (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড় ও প্রধান সিএনজির সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজ চলবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড়, প্রধান সিএনজির সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নারায়ণগঞ্জ শহরের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।  
  
এ সময় কিল্লারপুল, পঞ্চবটি, খানপুর থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত শহরের একাংশ, চাষাড়া মোড়, মাসদাইর এবং পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওয়ের পঞ্চবটি ডিআরএস পর্যন্ত সড়কের উভয়পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
 
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

রূপালী বাংলাদেশ

Link copied!