× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০১:০৫ পিএম

সেনা ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০১:০৫ পিএম

সেনা ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষ। ছবি : রূপালী বাংলাদেশ

সেনা ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষ। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ফুলপুরে মালবাহী সেনাবাহিনীর ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে সার্জেন্টসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকায় কাকলি রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন দৈনিক রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকার কাকলি রাইস মিলের ময়মনসিংহ হালুয়াঘাট সড়কে সেনাবাহিনীর ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।

তিনি আরও বলেন, আহত সেনাবাহিনীর সার্জেন্ট রেজাউল করিমকে গুরুতর আহত অবস্থায় প্রথমে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় একজন পথচারী ও বাসচালক মারা গেছেন বলেও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!