× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০২:০৫ পিএম

চাঁদাবাজদের বিরুদ্ধে হাসনাতের কড়া হুঁশিয়ারি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০২:০৫ পিএম

নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ চাঁদাবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেবিদ্বার নিউমার্কেট এলাকার দোকান মালিকদের অভিযোগের ভিত্তিতে বাজার ইজারা-সংশ্লিষ্ট এক ব্যক্তিকে হাসনাত জানান, নির্ধারিত কাঁচাবাজার এলাকার বাইরে চাঁদা তুলতে গেলে জনগণ প্রতিরোধ গড়ে তুললে তিনি দায় নেবেন না।

মোবাইল ফোনালাপে এমপি হাসনাত বলেন, আপনি কাঁচাবাজারের ইজারা নিয়েছেন। নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই ইজারার টাকা তুলবেন। এর বাইরে চাঁদা নিতে এলে পাবলিক ধরে পেটাবে, তখন আমার কিছু করার থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, যে ব্যক্তি চাঁদা তোলে, তার নাম শাহ আলম। সে যদি নির্ধারিত এলাকার বাইরে চাঁদা নিতে আসে, তাকে আটকে রাখবেন এবং পুলিশে সোপর্দ করবেন। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। পাশাপাশি যারা চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথা জানান তিনি।

উল্লেখ্য, শপথ নেওয়ার পরপরই নিজ নির্বাচনি এলাকায় ছুটে আসেন এমপি হাসনাত আবদুল্লাহ। বিভিন্ন গ্রাম পরিদর্শন করে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন। বিশেষ করে শহীদ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে আগামী মার্চের মধ্যে তা বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!