কক্সবাজার টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৬৩ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া ও শাহপরী এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টেকনাফ থানাধীন লামার বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় ৩টি গুদাম ঘরে তল্লাশি করে প্রায় ৬৩ কোটি টাকা মূল্যের ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।
মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


-20260218195051.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন