লক্ষ্মীপুরের রায়পুরে হামলা, লুট ও প্রতারণা মামলায় পৃথক চারটি গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদের জেলা আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার এবং উপজেলা কৃষকদলের সদস্যসচিব জি এম শামীম।
থানা পুলিশ জানায়, উত্তর চরবংশীর নিজ বাড়ি থেকে কবির সরকার ও শামীমকে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গত বছরের ৮ এপ্রিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতা হত্যার ঘটনায় একটি মামলা রয়েছে। তবে ওই মামলায় তারা বর্তমানে জামিনে আছেন।
রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, ‘গ্রেপ্তার দুই নেতার বিরুদ্ধে হামলা, লুট ও প্রতারণা মামলায় পৃথক চারটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাদের জেলা আদালতে পাঠানো হয়েছে।’


-20260219155642.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন