× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৯:৩৯ এএম

দুমকীতে আগুনে বসতঘর পুড়ে ছাই

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৯:৩৯ এএম

বসতঘর আগুনে পুড়ে ছাই। ছবি : রূপালী বাংলাদেশ

বসতঘর আগুনে পুড়ে ছাই। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকীতে আগুনে শেফালী বেগমের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগুন লাগার সময় ঘরের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

স্বামী নুরু সম্প্রতি মারা যাওয়ার পর শেফালী বেগম একাই ওই ঘরেই বসবাস করছিলেন। আগুনে ঘরের আসবাব ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। আগুনের সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

Link copied!