× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১২:১৩ পিএম

প্লাস্টিকের ডিম বিক্রির অভিযোগে বিক্রেতা আটক, ডিম নষ্ট

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১২:১৩ পিএম

ডিম নষ্ট করা হয়। ছবি : রূপালী বাংলাদেশ

ডিম নষ্ট করা হয়। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় প্লাস্টিকের ডিম বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তার কাছে থাকা কিছু ডিম ভেঙে ফেলা হয় এবং বাকিগুলো নদীতে ফেলে নষ্ট করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ীর আমবাগ রোডের এমএম গার্মেন্টসসংলগ্ন এলাকায় ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ডিম বিক্রি করে আসছিলেন। সম্প্রতি কয়েকজন ক্রেতার সন্দেহ হয়, তার বিক্রি করা ডিমগুলো স্বাভাবিক নয়। ডিমের গঠন ও ভেতরের উপাদান অস্বাভাবিক মনে হওয়ায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময় তার কাছে থাকা ডিমগুলো ভেঙে দেখা হলে সেগুলো কৃত্রিম বা প্লাস্টিকজাতীয় উপাদানে তৈরি বলে অভিযোগ ওঠে। পরে উত্তেজিত জনতা আমবাগ ব্রিজের ওপর নিয়ে ডিমগুলো পানিতে ফেলে দেয়।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Link copied!