× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৯:৪৪ পিএম

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৯:৪৪ পিএম

নিহত যুবদল কর্মী মো. মুজিব। ছবি : সংগৃহীত

নিহত যুবদল কর্মী মো. মুজিব। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মো. মুজিব (৬০) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার অলি মিয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুজিব স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর অলি মিয়া হাটের একটি চা দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন মুজিব। একপর্যায়ে তিনি দোকান থেকে বের হয়ে সড়কের দিকে প্রায় ২০ থেকে ৩০ হাত সামনে যান। এ সময় আশপাশে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে কপাল, বুক ও পেটে গুলিবিদ্ধ হন মুজিব। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলির শব্দে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মুজিবকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, দুর্বৃত্তদের গুলিতে মুজিব নামের একজন নিহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Link copied!