× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৮:১৪ পিএম

ঘুষ লেনদেনের সময় পিআইও কর্মকর্তা দুদকের কাছে আটক

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৮:১৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঘুষের এক লাখ টাকাসহ ফেনীর সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল সাঈদ ও কার্যসহকারী আবু নাছেরকে হাতে-নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালিয়ে এ দুজনকে আটক করা হয়।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালী ও ফেনীর উপপরিচালক মো. ফারুক আহমেদ বলেন, সাব-ঠিকাদার মো. হুমায়ুন কবির তার পাঁচটি প্রকল্পের কাজ সাব-কন্ট্রাক্টের মাধ্যমে চুক্তিপত্র অনুযায়ী সম্পন্ন করেন এবং কাজ শেষ করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে বিল দাখিল করেন। কিন্তু বিল পরিশোধের শর্ত হিসেবে সোনাগাজী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল-সাঈদ তার কাছে বারো লাখ টাকা ঘুষ দাবি করেন এবং ওই টাকা না দিলে বিল পরিশোধ করবেন না বলে জানান।

ফলে বাধ্য হয়ে তিনি আসামি মো. আল-সাঈদকে বারো লাখ টাকার ঘুষের প্রথম কিস্তি হিসেবে এক লাখ টাকা দিতে রাজি হন। অভিযোগকারী মো. হুমায়ুন কবিরের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করে মো. আল-সাঈদ ও কার্যসহকারী আবু নাছেরের কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করে এবং দুজনকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, দুদকের নিজ কার্যালয়ে উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মামলা করেছেন।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালী ও ফেনীর উপপরিচালক মো. ফারুক আহমেদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!