× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:১৩ এএম

চাঁদপুরে আগুনে পুড়ল তিন যাত্রীবাহী বাস

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:১৩ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ৯টার দিকে উপজেলার মুন্সিরহাট বাজারে বাবুরহাট-ঢাকা রুটে চলাচলকারী জৈনপুর পরিবহনের একটি বাসে আগুনের সূত্রপাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি বাসে আগুন জ্বলে ওঠে এবং মুহূর্তের মধ্যে পাশের আরও দুটি বাসে ছড়িয়ে পড়ে। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে যায় এবং অপর দুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সময় বাসগুলোতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতলব দক্ষিণ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আবু ইউসুফ বলেন, জৈনপুর পরিবহনের বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!