× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৯:৪৯ এএম

সীতাকুণ্ডে ইকোপার্কে গলাকাটা অবস্থায় উদ্ধার শিশুটি মারা গেছে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৯:৪৯ এএম

সীতাকুণ্ডে ইকোপার্কে গলাকাটা অবস্থায় উদ্ধার শিশুটি মারা গেছে। ছবি : রূপালী বাংলাদেশ

সীতাকুণ্ডে ইকোপার্কে গলাকাটা অবস্থায় উদ্ধার শিশুটি মারা গেছে। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকা থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া ৭ বছরের এক শিশুকন্যা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

এর আগে, গত ১ মার্চ সকালে ইকোপার্কের দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। চন্দ্রনাথ মন্দির সড়কে সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকরা প্রথম শিশুটিকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়েছিল এবং শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছিল।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেছেন। থানার ওসি মহিনুল ইসলাম জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। তদন্ত চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!