× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৮:১৬ পিএম

লাশের পরিচয় গোপন করতে তুলে ফেলা হয় মুখের চামড়া

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৮:১৬ পিএম

ঘাতক বিলাল হোসেন সরদারকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি- সংগৃহীত

ঘাতক বিলাল হোসেন সরদারকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি- সংগৃহীত

মাদারীপুরে মুখমণ্ডল বিকৃত অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তির লাশের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। শুরুতে এটি ছিল সম্পূর্ণ ক্লুলেস হত্যাকাণ্ড। লাশটির পরিচয় ছিল অজানা, মুখমণ্ডলের চামড়া তুলে ফেলা হয়েছিল এবং ঘটনাস্থলে কোনো সুস্পষ্ট আলামতও পাওয়া যায়নি।

গত ২২ ফেব্রুয়ারি মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামের জয়নার বেপারীর বাড়ির পাশের ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরিচয় গোপন করতে মুখমণ্ডল বিকৃত করায় প্রথমদিকে তদন্তে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে পুলিশ।

তবে তথ্যপ্রযুক্তির সহায়তা, মাঠপর্যায়ের গোয়েন্দা তৎপরতা এবং বিভিন্ন সূত্র বিশ্লেষণের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তিনি সিরাজ সরদার (৫৬), মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ বিরাঙ্গল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের একপর্যায়ে মো. বিলাল হোসেন সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এহতেশামুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে আরও তিনজন জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ সুপার বলেন, ঘটনাটি ছিল সম্পূর্ণ ক্লুলেস। তদন্ত ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই আমরা হত্যার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!