× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৯:৫৭ এএম

সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৯:৫৭ এএম

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৩ জুন) রাত ১টা ৩০ মিনিটে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানারকম জটিল রোগে ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার বাদ আসর কানাইঘাটের রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী গ্রামের নিজ বাড়ির পাশে অবস্থিত ‘জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা’ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ২৫ ডিসেম্বর ১৯৪৭ সালে সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সিলেট সরকারি আলিয়া মাদরাসা থেকে ১৯৫৯ সালে দাখিল, ১৯৬৩ সালে আলিম, ১৯৬৫ সালে ফাজিল এবং ১৯৬৭ সালে কামিল পাস করেন। পরবর্তীতে ১৯৭১ সালে তিনি সিলেট এমসি কলেজ থেকে স্নাতক (বিএ) ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনের শুরুতে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট নগরীর মিরাবাজার শাহজালাল জামেয়ার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। সিলেটে দ্বীনি ও আধুনিক শিক্ষার প্রসারে তিনি অনন্য অবদান রেখে গেছেন। তিনি সিলেট নগরীর পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, মেজরটিলা আল-আমীন জামেয়া উচ্চ বিদ্যালয় ও জালালাবাদ ইন্টারন্যাশনাল আলিম মাদ্রাসা এবং সোবহানীঘাটস্থ জালালাবাদ কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

এ ছাড়া নিজ জন্মভূমি কানাইঘাটের তালবাড়ীতে তিনি ‘জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা’ প্রতিষ্ঠা করেন।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ছিলেন। জামায়াতের প্রার্থী হিসেবে তিনি ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন এবং এলাকার উন্নয়নে ও জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে কানাইঘাট, জকিগঞ্জসহ গোটা সিলেট অঞ্চলের রাজনৈতিক, সামাজিক ও আলেম সমাজের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহল থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। 

Link copied!