× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০২:০৯ এএম

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১০

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০২:০৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বুধবার রাত ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর থেকে কুমিল্লা অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে টানা বৃষ্টি হচ্ছিল। এতে সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। রাতে ঢাকা থেকে নোয়াখালীগামী ‘একুশে এক্সপ্রেস’ নামের একটি বাস সৈয়দপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি উল্টে সড়কের বিভাজকের ওপর পড়ে। এতে চালক ও তার সহকারীসহ অন্তত ১০ জন আহত হন।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়নামতি ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ফায়ার সার্ভিস ও পুলিশ রাত সাড়ে ১২টার দিকে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেয়। এ সময় কিছু যানবাহন উল্টো পথে চলাচল শুরু করলে যানজট আরও বাড়ে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বলেন, ফাঁকা সড়ক পেয়ে বাসটি দ্রুতগতিতে চলছিল। সৈয়দপুর এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ নিহত হননি।

তিনি আরও বলেন, রাত ১২টা ৫০ মিনিট পর্যন্ত যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছিল। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!