× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৫:০৭ পিএম

ওসিসহ পুলিশকে মারপিট : ৮ জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৫:০৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে পৌর মালিকানাধীন দোকানের তালা খুলে না দেওয়াকে কেন্দ্র করে ওসিসহ কয়েকজন পুলিশ সদস্যকে মারপিটের অভিযোগ উঠেছে যুব জামায়াত নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় এসআই রুহুল আমিন বাদী হয়ে পলাশবাড়ী থানায় ৮ জামায়াত নেতা এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় জামায়াত নেতারা বলছেন, সিসিটিভির ভিডিও দেখে দলীয় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী পুলিশ সুপার রশিদুল বারী সাংবাদিকদের বলেন, ‘যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে কয়েকজন যুবক বুধবার রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী থানায় প্রবেশ করেন। তারা থানার ওসি সারোয়ার আলমকে একটি বিবাদমান দোকান তালাবদ্ধ করার অনুরোধ জানান। তিনি রাজি না হলে পলাশ ও তার লোকজন পুলিশের ওপর চড়াও হন বলে দাবি করা হয়।’

তিনি আরও বলেন, ‘পলাশবাড়ী পৌরসভার মালিকানাধীন কালিবাড়ি বাজারের একটি দোকানের তালা লাগানোকে কেন্দ্র করে বিক্ষুব্ধ যুব জামায়াত নেতারা থানায় ঢুকে ওসি সারোয়ার আলম, এসআই রুহুল আমীনসহ কয়েকজন পুলিশ সদস্যকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক থানায় উপস্থিত হন।’

পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত ৮ জামায়াত নেতার বিরুদ্ধে গত রাতে এসআই রুহুল আমিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শিগগিরই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!