× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১২:১৫ পিএম

মসজিদের অনুদান তোলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১২:১৫ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নাটোরের বড়াইগ্রামে মসজিদের উন্নয়নকল্পে অনুদান তোলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার জোয়াডি ইউনিয়নের কায়েমকোলা গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে রয়েছেন মসজিদ কমিটির সভাপতি কায়েমকোলা গ্রামের সাহাবউদ্দিন প্রামাণিক (৪০), একই গ্রামের তারেক রহমান (৬২), পলাশ হোসেন (২০), আব্দুল মান্নান (৬৫), রুবেল হোসেন (৩৪), রাকিব হোসেন (২৫), শাকিল আহম্মেদ (৩৫) ও মনিরুল ইসলাম (৩৫)। তাদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা বলেন, শুক্রবার জুমার নামাজের আগে কায়েমকোলা সরকারপাড়া জামে মসজিদের পুরাতন টিন পরিবর্তনসহ অন্যান্য সংস্কার কাজের বিষয়ে আলোচনা হয়। এ সময় সবাই স্বেচ্ছায় অনুদান দিতে চাইলেও ওই গ্রামের রাজিব হোসেন এতে বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। সন্ধ্যায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাজিব হোসেনের অনুসারী ও মসজিদ কমিটির সভাপতি সাহাবউদ্দিনের অনুসারীদের মধ্যে পুনরায় কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন।

এ ঘটনায় মূল অভিযুক্ত কায়েমকোলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাজিব হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!