× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৪:০০ পিএম

আখাউড়ায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৪:০০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে বিজিবি-৬০ ব্যাটালিয়নের সুলতানপুরস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। এর আগে শনিবার বিকেলে পৌর এলাকার দেবগ্রামের একটি বাড়ি থেকে এসব শাড়ি জব্দ করা হয়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের সময় ভারতীয় উন্নতমানের দুই হাজার ৭১৬ পিস শাড়ি জব্দ করা হয়। এসব শাড়ির মূল্য দুই কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা। একটি পরিত্যক্ত ঘর থেকে এসব শাড়ি জব্দ করা হয়। তবে এ সময় কাউকে পাওয়া যায়নি। জব্দ করা শাড়ি কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।’

তিনি আরও বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আমাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়।’

Link copied!