× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৭:৫৮ পিএম

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৭:৫৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৭৪ লিটার পেট্রোল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় উপজেলার এমএমসি ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুদ করে আসছিল। এ তথ্যের পরিপ্রেক্ষিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রিভারঘাট পোস্টের পোস্ট কমান্ডার হাবিলদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায় এবং ঘটনাস্থলে ৩টি প্লাস্টিকের জারিকেন ফেলে রেখে যায়।

পরবর্তীতে জারিকেনগুলো তল্লাশি করে মোট ৭৪ লিটার পেট্রোল জব্দ করা হয়। জব্দকৃত পেট্রোলের আনুমানিক মূল্য ৯ হাজার ২৫০ টাকা।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। চোরাকারবারীরা নতুন নতুন কৌশল অবলম্বন করায় গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি টহল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কার্যক্রম দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!