× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১০:০৯ পিএম

তেল শেষ হওয়ায় ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১০:০৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি ফিলিং স্টেশনে তেল শেষ হয়ে যাওয়ার ঘোষণা ঘিরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে চর আমানউল্যাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের নুরানি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্টেশনের কর্মচারী ও স্থানীয়দের সহায়তায় দুই তরুণকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টা থেকে স্টেশনটিতে প্রতিটি মোটরসাইকেলে ৫০০ টাকার নির্দিষ্ট পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছিল। বিকেলের দিকে হঠাৎ মজুত ফুরিয়ে গেলে কর্মচারীরা তেল দেওয়া বন্ধ করে দেন। তখন লাইনে অপেক্ষমাণ কয়েকজন মোটরসাইকেলচালক ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তাদের মধ্য থেকে কিছু ব্যক্তি স্টেশনের অফিস কক্ষে ঢুকে ভাঙচুর চালান, এতে কাচসহ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় স্টেশনের কর্মচারীরাও হামলাকারীদের প্রতিহত করতে এগিয়ে আসেন, ফলে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে সেখানে দায়িত্বরত পুলিশ ও স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি সামাল দেন এবং জড়িত দুইজনকে আটক করে থানায় নিয়ে যান।

স্টেশনটির ব্যবস্থাপক মো. ফারুক হোসেন জানান, সকাল থেকে সুশৃঙ্খলভাবে জ্বালানি বিতরণ করা হচ্ছিল। তবে বিকেল সাড়ে ৪টার দিকে তেলের মজুত শেষ হয়ে যায়। এরপরও লাইনে অনেক মোটরসাইকেল থাকায় উত্তেজনার সৃষ্টি হয় এবং আকস্মিকভাবে ভাঙচুরের ঘটনা ঘটে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ঘটনাটি বড় আকার ধারণ করেনি। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িত দুজনকে আটক করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!