× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৫:৫৩ এএম

মেলায় যাওয়ার কথা বলে বের হয়েছিল দুই ভাই, লেকে মিলল নিথর দেহ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৫:৫৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরে সিটি করপোরেশনের একটি লেকে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে শহরের জল্লারপাড় এলাকার সিটি পার্ক লেক থেকে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।

নিহত দুই ভাই সদর উপজেলার ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকার বাসিন্দা। তাদের বাবা শাহ আলম একজন রিকশাচালক। পরিবারের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের দত্তকান্দি গ্রামে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানান, বিকেলে মেলায় যাওয়ার কথা বলে দুই ভাই বাসা থেকে বের হয়। এরপর তারা আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাতে লেকের পাশে তাদের কাপড় ও জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে স্থানীয়রা পানিতে নেমে খোঁজ শুরু করে প্রথমে আল আমিন এবং পরে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করেন।

উদ্ধারের পর তাদের সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেকের পানিতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!