× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০২:৫৬ পিএম

পুকুরে ধরা পড়ল ২৭ কেজির দুই কোরাল

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০২:৫৬ পিএম

২৭ কেজি ওজনের দুটি কোরাল মাছ। ছবি : রূপালী বাংলাদেশ

২৭ কেজি ওজনের দুটি কোরাল মাছ। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর মহিপুরে একটি পুকুরে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের দুটি কোরাল মাছ। মাছ দুটি স্থানীয় বাজারে ২৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামের জাকির খানের পুকুরে মাছ ধরার সময় এ দুটি কোরাল মাছ ওঠে আসে। পরে কুয়াকাটার মেয়র মার্কেটে নিলামের মাধ্যমে মাছ দুটি বিক্রি করা হয়। মাছ দুটির মধ্যে একটি ১৫ কেজি এবং অপরটি ১২ কেজি ওজনের। প্রতি কেজি মাছের দাম দাঁড়িয়েছে ৮৮৮ টাকা।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, পুকুরে এত বড় কোরাল মাছ ধরা পড়বে, তা আমরা কল্পনাও করিনি। খবর পেয়ে অনেক মানুষ মাছ দেখতে ভিড় করে।

আরেক স্থানীয় মানিক মিয়া জানান, এ ধরনের বড় মাছ সচরাচর নদী বা সাগরে পাওয়া যায়। কিন্তু পুকুরে পাওয়া সত্যিই আনন্দের। দামও ভালো পেয়েছে।

মাছের ক্রেতা জানান, এ ধরনের বড় সাইজের কোরাল মাছ ঢাকায় বেশি দামে বিক্রি করা সম্ভব। তাই মাছ দুটি ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল মাছ সাধারণত সামুদ্রিক পরিবেশে বেশি দেখা যায়। তবে উপকূলীয় এলাকায় অনেক সময় পোনা বা ছোট মাছ পুকুরে এসে বড় হয়ে ওঠে। সঠিক পরিচর্যা ও খাবার পেলে এ ধরনের বড় আকার ধারণ করা অস্বাভাবিক নয়।

তিনি আরও জানান, স্থানীয়ভাবে মাছ চাষে আধুনিক পদ্ধতি অনুসরণ করলে এমন আরও ভালো ফলন পাওয়া সম্ভব।

রূপালী বাংলাদেশ

Link copied!