× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৭:১২ পিএম

ঠাকুরগাঁওয়ে ৪ ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৭:১২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ  উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ৪টি ভাটাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও মেসার্স ডি স্টার ব্রিকস নামের ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়েছে।

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বেশ কিছু ইটভাটা জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালনা করে আসছিলেন অসাধু ব্যবসায়ীরা। মঙ্গলবার(২১ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে  ওই উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ইটভাটাগুলোকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী এম বি বি ব্রিকস, মেসার্স ডি স্টার ব্রিকস নামক ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়। এ ছাড়াও এম বি বি ব্রিকস, মেসার্স ডি স্টার ব্রিকস, এস বি এস ব্রিকস এবং মেসার্স এম বি এস ব্রিকস নামক প্রতিটি ইটভাটা থেকে ৫ লাখ  টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে জরিমানা করেন এবং জরিমানার টাকা আদায় করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক মো. তামিম হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!