চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আনুমানিক রাত ৩টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিজিবি সদস্যরা ওই স্থান থেকে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ টাকা।
পরবর্তীতে জব্দ করা মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সর্বদা তৎপর রয়েছে। তিনি আরও জানান, জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকা ও নদীপথে অতিরিক্ত টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন