× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০১:৫৩ এএম

রামুতে ২০ হাজার ইয়াবাসহ এপিবিএনের কনস্টেবল আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০১:৫৩ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বিজিবি চেকপোস্ট এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ৮ এপিবিএনে কর্মরত কনস্টেবল সজিব বেপারীকে থামানো হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

এ বিষয়ে ৮ এপিবিএনের কমান্ডিং কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, কনস্টেবল সজিব বেপারী বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত হলেন, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, ৩০ বিজিবির (রামু ব্যাটালিয়ন) অধিনায়ক কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, আটক ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

সংশ্লিষ্টরা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!