× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৬:৪৯ পিএম

বাল্কহেডের ধাক্কায় নৌ পুলিশ সদস্যের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৬:৪৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ পুলিশের টহল নৌযানে একটি বাল্কহেডের ধাক্কায় মো. মহসিন সরদার (৪৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মহসিন সরদার খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামের মৃত আব্দুল করিম সরদারের ছেলে। তিনি বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার ছেলে সিয়াম (১৪) এবং মেয়ে নিশিথা আক্তার মুন্নি (১৯)।

থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল ডাকাতি প্রতিরোধে রাত্রীকালীন টহলে বের হয়। এ সময় তাদের ব্যবহৃত নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

এ সময় টহল দলের অন্য সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পেলেও পুলিশ সদস্য মো. মহসিন সরদার গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ নৌ সদর পুলিশের ওসি রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ মর্মান্তিক ঘটনায় সকল সহকর্মীরা শোকাহত। নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!