ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জরুরি কল পেয়ে অসুস্থ লঞ্চযাত্রীকে চিকিৎসাসেবা কোস্ট গার্ডের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২০, ২০২৬, ০২:৫২ পিএম
ছবি : সংগৃহীত

জরুরি সেবা নম্বর-১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক ব্যক্তিকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।

বুধবার (২০ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৯ মে ২০২৬ মঙ্গলবার রাত ৮টায় এক অসুস্থ ব্যক্তি উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে দোয়েল পাখি-৮ নামের যাত্রীবাহী লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা হন। লঞ্চটি রাত ১১টায় চাঁদপুরের হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি সংকটাপন্ন হয়ে পড়েন। এ সময় লঞ্চে উপস্থিত এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম দ্রুত চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছে অসুস্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে তাকে সিভিল অ্যাম্বুলেন্সে করে চাঁদপুর সদর হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।