× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মে ৩০, ২০২৬, ১২:৩২ পিএম

নদীতে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মে ৩০, ২০২৬, ১২:৩২ পিএম

নিহত মোহাম্মদ শিহাব। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত মোহাম্মদ শিহাব। ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুদের সঙ্গে সাঁতার কেটে ডাকাতিয়া নদী পার হতে গিয়ে নিখোঁজ হওয়া এক কলেজছাত্রের মরদেহ ১৮ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত মোহাম্মদ শিহাব (১৮) নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল ইসলাম শিপনের ছেলে। তিনি চট্টগ্রামের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্বজনদের সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শিহাব তার দুই বন্ধুকে নিয়ে নিজ গ্রাম নারান্দিয়া থেকে পাশের জাকজোর গ্রামে যান। পরে জুমার নামাজে অংশ নিতে দ্রুত ফিরে আসার উদ্দেশে চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার সংযোগস্থলে জাকজোর-নারান্দিয়া সেতু সংলগ্ন ডাকাতিয়া নদীতে সাঁতার কেটে পার হওয়ার চেষ্টা করেন তারা। এ সময় দুই বন্ধু নদী পার হতে সক্ষম হলেও শিহাব মাঝপথে পানিতে তলিয়ে যায়।

শিহাবের মামা আসিফ করিম জানান, নদীতে তলিয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, শুক্রবার দুপুরে খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন। পরে চাঁদপুর থেকে ডুবুরি দল আনা হয়। ডুবুরি দলের সদস্যরা বিকেল পর্যন্ত অনুসন্ধান চালিয়েও শিহাবের সন্ধান পাননি। সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

তিনি আরও বলেন, শনিবার ভোর সাড়ে ৫টায় পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে নারান্দিয়া এলাকার ডাকাতিয়া নদী থেকে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

রূপালী বাংলাদেশ

Link copied!